Download font from the link below

http://omicronlab.com/download/fonts/SolaimanLipi_20-04-07.ttf

 

                              

লাইফ ইজ ফাস্ট

 

লাইফ ইজ ফাস্ট।

হৃদয়টা কথা বলে না আর।

মস্তিষ্কে পড়েছে মরিচার স্তর।

সরিরটা এখন কম্পিউটার মাউস।

প্রিয়ার গভির চোখ দুটোতে

ডুব দেয়ার সময় নেই।

সব ভোলানো কালো তিলটাও

হারিয়ে ফেলেছি কখন।

মনেই পড়েনা আর।

লাইফ ইজ ফাস্ট।

 

জুলাই ২১, ২০০৭

ক্লার্কস লেন, বাল্টিমোর

 

                                                    

                       

বন্দি হল ইচ্ছেটা

 

স্যাওলা জমা টাইটনিকটার

অনেক উপর দিয়ে

উড়ে এলাম নেসার ঘোরে।

সব পেয়েছির দেসে।

নেসা যখন কাটলো

দেখি,

কালাপানি হয়েছে আমার

বন্দি হল বোধ

বন্দি হল ইচ্ছেটা।

 

ডিসেম্বর ১৬, ২০০৭

বার্লিঙটন কোট ফ্যাক্টরি

বাল্টিমোর


 

 

 

                         

ওরা এক টেবিলে বসতে পারে

 

দেখতে আমি মানুষের মতই

ডাক্তারি মতে সবই ঠিকঠাক।

জিবনটা সুধু লুকিয়ে আছে

আড়ালে কোথাও।

বহুদিন হল।

হৃদয় আর মস্তিষ্কটা

এক টেবিলে বসতে পারে

জিবনটা ফেরাতে।

এখন।

 

জানুয়ারি ১১, ২০০৮

বার্লিঙটন কোট ফ্যাক্টরি

বাল্টিমোর

 

সুচিপত্র